সরকার দেশকে অন্ধকার বাকশালী যুগে নিয়ে যেতে চায় – মাওলানা মোহাম্মদ ইসহাক

ঢাকা, ১৬ এপ্রিল: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন আমার দেশ পত্রিকা প্রকাশে বাঁধা দিয়ে এবং মাহমুদুর রহমানকে গ্রেফতার করে সরকার দেশকে আবার...

বিস্তারিত পড়ুন

খেলাফত মজলিসের সংবাদ সম্মেলনে অভিযোগ সরকারের ইন্ধনেই লংমার্চকে বাঁধাগ্রস্ত করার জন্যে হরতাল ডাকা হয়েছে, তবে বাঁধা দিয়ে কেউ এই লংমার্চ ঠেকাতে পারবে না

ঢাকা, ৪ এপ্রিল ২০১৩: খেলাফত মজলিস আয়োজিত এক সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়েছে সরকারের ইন্ধনেই সরকার সমর্থক কিছু গোষ্ঠী লংমার্চ প্রতিহত করার জন্য সাপ্তাহিক...

বিস্তারিত পড়ুন

লংমার্চ সফলের মাধ্যমে নাস্তিক-মুরতাদ ও ইসলাম বিদ্বেষী চক্রের ঔদ্ধত্যের জবাব দিবে হবে- আমীরে মজলিস

ঢাকা, ২ এপ্রিল: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক বলেছেন বর্তমান সরকার নাস্তিক-মুরতাদদের পৃষ্ঠপোষক। যারা আল্লাহ, রাসুল সা., ইসলামের বিরুদ্ধে জঘন্য...

বিস্তারিত পড়ুন

যেকোন ত্যাগের বিনিময়ে ৬ এপ্রিলের লংমার্চ সফল করতে হবে –ঈমানী চেতনায় উজ্জীবিত হয়ে সর্বাত্মক প্রস্তুতি গ্রহনের আহ্বান খেলাফত মজলিসের

ঢাকা, ৩০ মার্চঃ খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আজ এক যুক্ত বিবৃতিতে যেকোন ত্যাগের বিনিময়ে আগামী ৬ এপ্রিল ঢাকামুখী...

বিস্তারিত পড়ুন

পবিত্র কুরআন অবমাননার এ ধৃষ্টতাপূর্ণ কাজের মাধ্যমে আনিসুল হক ক্ষমার অযোগ্য অপরাধ করেছেন - খেলাফত মজলিস

ঢাকা, ২৯ মার্চ ২০১৩: খেলাফত মজলিসের আমীর মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের আজ এক যুক্ত বিবৃতিতে প্রথম আলোর যুগ্মসম্পাদক আনিসুল হক তার...

বিস্তারিত পড়ুন

বিসমিল্লাহির রাহমানির রাহিম


মানুষ আল্লাহর খলিফা ও বান্দা । খেলাফত ও উবুদিয়্যাতের দায়িত্ব যথাযথভাবে আঞ্জাম দেয়ার উপরই মানুষের দুনিয়ার সামগ্রিক কল্যাণ এবং আখেরাতের মুক্তি ও শান্তি নির্ভরশীল।

ইসলাম মানুষের জন্য মনোনীত দ্বীন ও সর্বোত্তম জীবন ব্যবস্থা। ইবলিসী চক্রান্তে সৃষ্ট শোষণ-নির্যাতন, নৈরাজ্য, অনৈক্য-বিভেদ, অন্যায়-অবিচার-অনাচার, যুদ্ধ-সংঘাতে পরিপূর্ণ বিপর্যস্ত পৃথিবীর হতাশাগ্রস্ত মানুষের একমাত্র মুক্তির পথ ইসলাম। সমাজের সর্বস্তরে ইসলামের পূর্ণ প্রতিষ্ঠাই শান্তি ও অগ্রগতি, সুবিচার ও সাম্যের নিশ্চয়তা দিতে পারে।

বর্তমানে উলামা মাশায়েখ ও দ্বীনদার শ্রেণীর মাধ্যমে ইসলামের বিভিন্ন পরিমন্ডলে ইসলামের বাস্তবরূপ তথা খেলাফত ব্যবস্থা কায়েম নেই দীর্ঘদিন ধরে। অথচ মানবতার বিশেষভাবে মুসলিম বিশ্বের মুক্তি, সমৃদ্ধি, সম্মান ও দায়িত্ব গোটা মুসলিম জাতির, বিশেষভাবে উলামা-মাশায়েখ, দ্বীনদার বুদ্ধিজীবী ও রাজনীতিকদের।

বাংলাদেশের ক্ষেত্রে এ সত্য সমভাবে প্রযোজ্য। এখানকার সামাজিক বৈষম্য, অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন, হানাহানি, সাংস্কৃতিক নৈরাজ্য ও দেউলিয়াপনা এবং বৈদেশিক আধিপত্যের অবসানে গোটা সমাজ ব্যবস্থাকে ইসলামের আলোকে পুনর্গঠিত করতে হবে। দেশের পনের কোটি মানুষের কল্যাণ ও সমৃদ্ধির জন্য ইসলামী আদর্শের ভিত্তিতে সমাজের বিপ্লবাত্মক পরিবর্তন তথা একটি ইসলামী বিপ্লব প্রয়োজন। প্রয়োন খেলাফত ব্যবস্থাকে এখানে পুনরুজ্জীবিত করে দেশকে সত্যিকার অর্থে একটি সার্বজনীন কল্যাণ রাষ্ট্রে পরিণত করা। এ শুধু পার্থিব প্রয়োজনেই নয় বরং আখেরাতের মুক্তির জন্যো অপরিহার্য।

বাংলার জমীনে আল্লাহ্র খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে এ দেশের ইসলামী আন্দোলনের ক্ষেত্রে এক নবতর সমন্বয়ধর্মী ও গণভিত্তিক ঐতিহ্য-চেতনা সমৃদ্ধ আপোষহীন নির্ভেজাল ইসলামী আন্দোলন গড়ে তোলার প্রয়োজনে ১৯৮৯ সালের ৮ই ডিসেম্বর খেলাফত মজলিস আত্মপ্রকাশ করেছে।